spot_img

ভারতে করোনায় মৃত্যু ছাড়াল ৫ লাখ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে প্রাণহানি ছাড়িয়েছে ৫ লাখ। আমেরিকা ও ব্রাজিলের পর তৃতীয় দেশ হিসেবে দক্ষিণ এশিয়ার এই দেশটি প্রাণহানির এই মাইলফলকে পৌঁছাল। তবে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ভারতে দৈনিক সংক্রমণ বেশ কমেছে। কমেছে সংক্রমণের হারও।

অবশ্য সংক্রমণ কমলেও ভারতের দৈনিক প্রাণহানি এখনও ভয় ধরানোর মতো। সর্বশেষ ২৪ ঘণ্টায়ও মৃত্যু রয়েছে হাজারের ওপরেই। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১ লাখ ৪৯ হাজার ৩৯৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যা বৃহস্পতিবারের তুলনায় ১৩ শতাংশ কম। এর ফলে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ১৯ লাখ ৫২ হাজার ৭১২ জনে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ