spot_img

করোনা: দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫২৪ জনে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ৫২ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৪৪ হাজার ৮২৮ জনে। শনাক্তের হার ২২ দশমিক ৯৫ শতাংশ।

শুকবার (৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা-বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় করোনায় ৩৩ জনের মৃত্যু হয়; শনাক্ত হন ১১ হাজার ৫৯৬ জন; শনাক্তের হার ছিল ২৫ দশমিক ৮৬ শতাংশ।

শুক্রবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ২৮২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৮৭ হাজার ৩৭৪ জন।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৩৯ হাজার ৭২৬টি। পরীক্ষা করা হয় ৩৯ হাজার ৪৪৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২২ দশমিক ৯৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৫৮ শতাংশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ