spot_img
spot_img

বিদেশি যাত্রীদের বাধ্যতামূলক কোভিড টেস্ট প্রত্যাহার করছে ব্রিটেন

বিদেশি যাত্রীদের যুক্তরাজ্যে প্রবেশ করার সময় বিমানবন্দরে করোনা টেস্ট করানোর যে বাধ্যবাধকতা ছিল- তা প্রত্যাহার করছে দেশটির সরকার। আগামী ১১ ফেব্রুয়ারি থেকে এই নিয়ম কার্যকর করা হবে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) ব্রিটেনের একটি সরকারি ওয়েবসাইট থেকে এই তথ্য জানা যায়।

জানা যায়, স্কুল ছুটির দিনগুলোতে পরিবারের সদস্যদের নিয়ে যারা ব্রিটেনে বেড়াতে আসতে চান- তাদের জন্য নিঃসন্দেহে এটি একটি আনন্দের খবর। পাশাপাশি, মহামারির কারণে বিপর্যস্ত আমাদের পর্যটন খাতের জন্যও এটি বড় সুসংবাদ। দেশের টিকাদান ও বুস্টার কর্মসূচির সাফল্যই সরকারের এই সাহসী পদক্ষেপের মূল ভিত্তি। সরকার এই কর্মসূচি পরিচালনাকারী কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে। শিগগিরই ভ্রমণ বিষয়ক আরও কিছু বিধিনিষেধ শিথিল করা হবে।’

বিদেশি যাত্রীদের জন্য এতদিন যুক্তরাজ্যে পৌঁছানোর পর বিমানবন্দরে আরটি-পিসিআর টেস্ট বাধ্যতামূলক ছিল; এবং টেস্ট বাবদ প্রত্যেক যাত্রীকে ব্যয় করতে হতো ১০০ পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় ১১ হাজার ৪৯৪ টাকা।

নতুন নিয়ম কার্যকর হলে আগামী ১১ ফেব্রুয়ারি থেকে এই টাকা বাঁচাতে পারবেন ব্রিটেনে আসা বিদেশি ভ্রমণকারীরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ