spot_img
spot_img

হুথি নয়, বরং গাজ্জায় হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যে সমস্যার সৃষ্টি করেছে ইসরাইল: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান সংকট ইয়েমেনের ইরান সমর্থিত হুথি সংগঠনের দ্বারা শুরু হয়নি, বরং অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের আক্রমণের মাধ্যমেই শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

লোহিত সাগরে ইসরাইলি জাহাজগুলোকে আক্রমণের বিষয়ে কাতারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

সাক্ষাৎকারে ইব্রাহিম আরো বলেন, তার দেশে বসবাসরত কোন ফিলিস্তিনিকে হত্যার বিষয়টি সহ্য করবে না মালয়েশিয়া।

ফিলিস্তিনি নাগরিকদের রক্ষায় দেশটির নিরাপত্তা সংস্থাগুলোও সর্বোচ্চ সতর্কতায় রয়েছে বলেও জানান তিনি।

সাক্ষাৎকারে, রাফাহ সীমান্ত দিয়ে গাজ্জায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়ে মিশরীয় কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন বলেও জানান তিনি। সেইসঙ্গে অবরুদ্ধ ছিটমহলে ফিলিস্তিনিদের মানবিক অসহায়ত্বের দিকে মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ