শনিবার | ২৪ জানুয়ারি | ২০২৬
spot_img

ইসরাইলী হামলাকে সবচেয়ে বিভৎস সন্ত্রাসবাদের তকমা দিলেন লিবিয় প্রধানমন্ত্রী

আমেরিকা, ব্রিটেন ও ইউরোপীয় বিভিন্ন দেশের প্রত্যক্ষ সহায়তায় দখলকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জায় বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলাকে সবচেয়ে বিভৎস সন্ত্রাসবাদের তকমা দিলেন লিবিয় প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দাবিবাহ।

সৌদিতে ইসলামিক মিলিটারী কাউন্টার টেররিজম কোয়ালিশনের (আইএমসিটিসি) এক বৈঠকে এই তকমা দেওয়া হয়।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্যে ৪২টি রাষ্ট্র নিয়ে গঠিত সামরিক জোটের এই বৈঠকে আব্দুল হামিদ দাবিবাহ বলেন, গাজ্জায় ইহুদিবাদী ইসরাইলের হামলা সাধারণ কোনো হামলা নয়, বরং সবচেয়ে বিভৎস সন্ত্রাসবাদী হামলা। এই হামলা বিশ্ব স্থিতিশীলতার জন্য মারাত্মক পরিণতি বয়ে আনবে। বেসামরিক ফিলিস্তিনিদের লক্ষ্য করে চলতে থাকা ইসরাইলের বিভৎস সন্ত্রাসবাদী হামলা ও অন্যান্য অপরাধ অবিলম্বে বন্ধ করতে হবে।

উল্লেখ্য, আন্তর্জাতিক আদালতের অন্তর্বর্তীকালীন আদেশ সত্ত্বেও আমেরিকা, ব্রিটেন ও ইউরোপীয় বিভিন্ন দেশের প্রত্যক্ষ সহায়তায় গাজ্জায় গণহত্যা চালিয়ে যাচ্ছে বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

সর্বশেষ তথ্যমতে, ২৭ হাজার ৩৬৫ জনকে শহীদ করেছে অবৈধ রাষ্ট্রটির ইহুদিবাদী সেনারা। হামলার শিকার হয়ে উপযুক্ত চিকিৎসার অভাবে যন্ত্রণায় কাতরাচ্ছেন ৬৬ হাজার ৬৩০ জন। আহত ও নিহতদের অধিকাংশই নারী ও শিশু। যার পরিমাণ ৭০ শতাংশ।

সূত্র: আনাদোলু

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ