বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ১ প্লাটুন সেনাকে হতাহত করলো ফিলিস্তিনি স্বাধীনতাকামী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সশস্ত্র সংগঠন কাসসাম।
রবিবার (৪ ফেব্রুয়ারি) হামাসের এক বিবৃতিতে একথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গাজ্জার দক্ষিণ-পশ্চিমের শিল্পাঞ্চল শহরের এক বাড়িতে আশ্রয় নেওয়া এক প্লাটুন ইসরাইলী সেনাকে টিবিজি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত করতে সক্ষম হয়েছে কাসসামের মুজাহিদীন। এই হামলায় ইসরাইলী সেনা দলটির অনেক সদস্য আহত ও নিহত হয়।
এছাড়া একই এলাকার অপর অংশে কাসসাম স্নাইপারের হামলায় এক ইসরাইলী সেনা নিহত হয় বলেও উল্লেখ করা হয়।
এর পূর্বে আরো ২টি অভিযান পরিচালনা করে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটি। যেখানে ১টি ডি-৯ বুলডোজার ও ৩টি করে মোট ৬টি মারকাভা ও মারকাভা-৪ মডেলের ট্যাংক ধ্বংস করতে সক্ষম হয় তাদের যোদ্ধারা।
উল্লেখ্য, আন্তর্জাতিক আদালতের অন্তর্বর্তীকালীন আদেশ সত্ত্বেও আমেরিকা, ব্রিটেন ও ইউরোপীয় বিভিন্ন দেশের প্রত্যক্ষ সহায়তায় গাজ্জায় গণহত্যা চালিয়ে যাচ্ছে বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
সর্বশেষ তথ্যমতে, ২৭ হাজার ৩৬৫ জনকে শহীদ করেছে অবৈধ রাষ্ট্রটির ইহুদিবাদী সেনারা। হামলার শিকার হয়ে উপযুক্ত চিকিৎসার অভাবে যন্ত্রণায় কাতরাচ্ছেন ৬৬ হাজার ৬৩০ জন। আহত ও নিহতদের অধিকাংশই নারী ও শিশু। যার পরিমাণ ৭০ শতাংশ।











