spot_img
spot_img

খেলাফত পূনর্জাগরণে নবীন আলেমদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে হবে: মাওলানা ওবাইদুর রহমান খান নদভী

ইনসাফ | মাহবুবুল মান্নান


বিশিষ্ট লেখক ও গবেষক, দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মাওলানা ওবাইদুর রহমান খান নদভী বলেছেন, ইসলামী খেলাফত পূনর্জাগরণে নবীন আলেমদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে হবে।একটি কল্যাণমূলক রাষ্ট্র উপহার দেওয়ার জন্য তরুণ ও নবীন আলেমদের এগিয়ে আসতে হবে। ন্যায় ও ইনসাফভিক্তিক রাষ্ট্র গড়ার জন্য ইসলামী খেলাফত প্রতিষ্ঠার বিকল্প নেই।

বৃহস্পতিবার(০৩ মার্চ) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম জেলা পূর্বের উদ্যোগে পটিয়া আর্দশ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ‘খেলাফত পতনের ১০০ বছরে মুসলিম উম্মাহর করণীয় শীর্ষক “সেমিনার ও নবীন আলেম, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম জেলা (পূর্ব) এর সভাপতি মুহাম্মদ মারুফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ’ সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক নুরুল বশর আজিজি, কেন্দ্রীয় মাদরাসা বিষয়ক সম্পাদক মিশকাতুল ইসলাম, কাজী আবরার হানিফ মারুফ।

এ সময় আরোও উপস্থিত মাওলানা আব্দুল হামিদ, মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ চাটগামী, মাওলানা এমদাদ নজীর নদভী,মাওলানা ইউনুছ, যুবনেতা মুহাম্মদ তাওহীদুল ইসলাম, মাওলানা ওমর ফারুক জিরভী, মাওলানা আবুল কালাম, মাওলানা আবু তৈয়ব, মাওলানা আব্দুর রাজ্জাক রহমানী, মাওলানা জহির নূরী,শরীফুল ইসলাম আজিজী, মোঃ বখতিয়ার উদ্দীন প্রমূখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ