spot_img

দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষের নাভিশ্বাস উঠেছে: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বাংলাদেশের প্রতিটা মানুষ ভুক্তভোগী। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষের ক্ষতি হচ্ছে, মানুষের নাভিশ্বাস উঠেছে।

শুক্রবার (৪ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনুর মুক্তির দাবিতে মানববন্ধনে তিনি এ কথা বলেন।

পুলিশদের উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, আপনারা রেশন পান, এজন্য দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়টি আপনাদের গায়ে লাগেনা। আপনারা কি বলতে পারবেন যে আপনার আত্মীয়-স্বজন যারা রয়েছেন তারা কি দ্রব্যমূল্য বৃদ্ধির ভূক্তভোগী নয়। বাংলাদেশের প্রতিটা মানুষ ভুক্তভোগী। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষের ক্ষতি হচ্ছে, মানুষের নাভিশ্বাস উঠেছে।

তিনি বলেন, ক্রয়ক্ষমতা আর দ্রব্যমূল্য বৃদ্ধি এক জিনিস নয়। আপনার প্রথমে শিখতে হবে দ্রব্যমূল্য বৃদ্ধি আর ক্রয়ক্ষমতা এক কথা নয়। যদি ক্রয়ক্ষমতা বেড়ে থাকে সেটা বেড়েছে আওয়ামী চামচাদের, আওয়ামী নেতাদের।

তিনি আরও বলেন, এরশাদের আমলে দমন-নিপীড়ন করে আন্দোলন বন্ধ করা যায়নি বরং সে আন্দোলনেই এরশাদ সরকারের পতন হয়েছিল। জেলের তালা ভেঙ্গে আমাদেরকে মুক্তি করা হয়েছিল। মজনুকে আটক করেছেন তাতে আন্দোলন কমেনি কেউ ভয় পায় নি, বরং আন্দোলন বেড়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ