spot_img

আ.লীগকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারকে পরাজিত করতে হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সরকারকে একটা নিরপেক্ষ-নির্দলীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সেটা একমাত্র তাদের রক্ষার উপায়। এছাড়া তাদের কোনো রক্ষা পায় নাই।

শুক্রবার (৪ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনুর মুক্তির দাবিতে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আজকে আওয়ামী লীগের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নাই। তার একটাই কারণ, আওয়ামী লীগ সম্পূর্ণরূপে মিথ্যাবাদী ও প্রতারক দল।

মির্জা ফখরুল আরও বলেন, দেশনেত্রী খালেদা জিয়া একটা হেমিলনের বংশীবাদক। তিনি তার সারাটা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। তিনি দুইবার জনগণের সরকার প্রতিষ্ঠা করেছিলেন। তাই তাকে সরকার মারাত্মকভাবে ভয় পায়। তিনি যদি বাইরে আসেন এবং গাড়ির ভেতর বসে অন্তত হাত দেখান, তাহলে এদেশের মানুষকে কেউ আটকে রাখতে পারবে না। সাহস থাকলে তাকে ছেড়ে দেন, বাইরে আসতে দেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ