spot_img

আরেকটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান

আমেরিকার আরো একটি এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইরান।

বুধবার (৪ মার্চ) দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানি সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিট যুদ্ধবিমানটিকে গুলি করে ভূপাতিত করেছে।

এর আগে গত সোমবার ইরানের খাদেম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার জানিয়েছিল, ইরানের স্থানীয়ভাবে তৈরি বিমান প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে তিনটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া মার্কিন যুদ্ধবিমান ও পাইলটদের নির্বাসন (ইজেকশন) সম্পর্কিত নানা ছবি প্রকাশিত হচ্ছে।

সোমবার সকালেও ইরানের সশস্ত্র বাহিনী ইরান-কুয়েত সীমান্তের আকাশে একটি এফ-১৫ যুদ্ধবিমান গুলি করে নামায়। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ