spot_img
spot_img

তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

ইসরাইল ও আমেরিকার যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন ঘাটিতে হামলা শেষে এবার জানা গেল, তুরস্কেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

আজ বুধবার (৪ মার্চ) তুরস্ক জানিয়েছে, ইরান থেকে উৎক্ষেপণ করা একটি ব্যালিস্টিক মিসাইল আঙ্কারার দিকে আসছিল। সেটি তুরস্কের আকাশসীমায় প্রবেশের আগেই ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রুখে দিয়েছে।

তুরস্কে সরাসরি মার্কিন সামরিক ঘাঁটি নেই। তবে দেশটিতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ঘাঁটি আছে। আঙ্কারা নিজেও এই জোটের সদস্য। এ কারণে সেখানে ন্যাটোর ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনা আছে এবং সেগুলো যৌথভাবে ব্যবহার করা হয়।

এদিকে আঘাত আসতে পারে এমন সম্ভাব্য সব মার্কিন স্থাপনায় প্রতিশোধমূলক আক্রমণ করছে ইরান। এর অংশ হিসেবেই তুরস্কের উদ্দেশে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়ে থাকতে পারে।

সূত্র: আলজাজিরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ