spot_img

নেপালের সেনাবাহিনীকে জরুরি চিকিৎসা সামগ্রী দিল বাংলাদেশ সেনাবাহিনী

নেপালের সেনাবাহিনীকে উপহার হিসেবে জরুরি চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার (৩ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু, ঢাকাতে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ভারপ্রাপ্ত সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ নেপালের রাষ্ট্রদূত ডা. বানসিধর মিশরার কাছে এসব চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন।

আইএসপিআর আরও জানায়, এসব সামগ্রীর মধ্যে রয়েছে বিভিন্ন প্রকারের জরুরি ওষুধ, পিপিই সেট, হ্যান্ড স্যানিটাইজার, সার্জিক্যাল মাস্ক, ডিসপোজেবল ক্যাপ, এক্সামিনেশন গ্লাভস ইত্যাদি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ