আফগানিস্তানের রাজধানী কাবুলে পৃথক পৃথক বোমা হামলায় ১০ জন নিহত হয়েছেন। তবে এ হামলার সঙ্গে তালেবানের কোনো সংশ্লিষ্টতা নেই বলে স্পষ্ট জানিয়েছেন সংগঠনটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।
মঙ্গলবার (১ জুন) কাবুলের দক্ষিণ-পশ্চিমে একটি মিনিবাসকে লক্ষ্য করে প্রথম বোমা হামলাটি হয়। এতে হামলায় ছয়জনের মৃত্যু হয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেন, অপর বিস্ফোরণটি হয় রাজধানী কাবুলের অন্য একটি এলাকায়। যাত্রী পরিবহন করছিল এমন একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে চারজনের প্রাণ গেছে।
এদিকে দেশটির এক সরকারি কর্মকর্তা জানান, কাবুলের শিয়া অধ্যুষিত এলাকায় পৃথক বোমা হামলায় ১০ জন নিহত হয়েছেন।











