spot_img

চাঁদাবাজ, সন্ত্রাসীদের আ.লীগের সদস্য করা যাবে না: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী, ভূমিদস্যু, মাদকাসক্ত এবং স্বাধীনতাবিরোধীদের কোনোভাবেই আওয়ামী লীগের সদস্য করা যাবে না।

শুক্রবার (৪ জুন) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শিগগিরই আওয়ামী লীগের জেলা ও উপজেলা পর্যায়ের মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোর সম্মেলন করে নতুন কমিটি গঠন করা হবে বলে। জেলা ও উপজেলার মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোর সম্মেলন শিগগিরই শুরু করা হবে। ঢাকা মহানগর উত্তরের সদস্য সংগ্রহের জন্য ২৭টি টিম গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, কাউকে খুশি ও দল ভারী করার জন্য কেউ যদি বিতর্কিত লোকদের টেনে আনেন, তাহলে তাকেও শাস্তির আওতায় আনতে হবে। প্রত্যেকটা টিমকে জবাবদিহি করতে হবে। যাদেরকে সদস্য পদ দেবে, তাদের পরিচয়, ব্যাকগ্রাউন্ড পুরোপুরি জানতে হবে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি প্রমুখ বক্তব্য রাখেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ