spot_img

ভারতে পাচার হওয়ার ১৭ মাস পর দেশে ফিরল আরাফাত

ভারতে পাচার হওয়ার সতের মাস পর দেশে ফিরেছে চট্টগ্রামের সাতকানিয়া থানার ফারুক আহমাদের ছেলে আরাফাত (১৭)।

শুক্রবার (৪ জুন) বিকেলে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে ওই কিশোরকে হস্তান্তর করে ভারত।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, দালালের খপ্পরে পড়ে ভালো কাজের আশায় ১৭ মাস আগে আরাফাত ভারতে যায়। এরপর ভারতের মুম্বাইয়ে সে পুলিশের হাতে আটক হয়।

আদালতের মাধ্যমে সে দেশের একটি শেল্টার হোমে ছিল। পরে দুই দেশের উচ্চ পর্যায়ের চিঠি চালাচালির এক পর্যায়ে শুক্রবার সে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরে আসে।

যশোর জাস্টিস ফর কেয়ার ফিল্ড অফিসার রোকেয়া বেগম বলেন, বেনাপোল পোর্ট থানার আনুষ্ঠানিকতা শেষে তাকে যশোর নেওয়া হবে। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছে হস্তান্তর করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ