spot_img

আজ জাতীয় চা দিবস

দেশে দ্বিতীয়বারের মতো পালিত হচ্ছে জাতীয় চা দিবস। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বাণী দিয়েছেন।

শনিবার (৪ জুন) দেশজুড়ে জাতীয় চা দিবস উদযাপনে থাকছে নানা আয়োজন। দিনটিতে রাজধানীর ওসমানী মিলনায়নে আলোচনা সভার পাশাপাশি চা মেলার আয়োজন করা হয়েছে।

মেলায় চা প্রদর্শন ও বিক্রি করবে বিভিন্ন প্রতিষ্ঠান। এ ছাড়া চা উৎপাদনকারী জেলাগুলোতেও থাকছে আলোচনা সভা, চা মেলা ও শোভাযাত্রা। গত বছর প্রথমবারের মতো জাতীয় চা দিবস উদযাপন করা হয়।

এ বছর দিবসটির প্রতিপাদ্য- ‘চা দিবসের সংকল্প, সমৃদ্ধ চা শিল্প’। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, চা বাংলাদেশের সম্ভাবনাময় শিল্প হিসেবে সুপ্রতিষ্ঠিত। সুদীর্ঘ ১৮০ বছর ধরে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের সাথে চা শিল্প গভীরভাবে জড়িয়ে আছে। তিনি বলেন, ‘এক সময় চা ছিল আমাদের অন্যতম রপ্তানি পণ্য। পরবর্তী সময়ে অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধির ফলে চা রপ্তানি কমে গেলেও সরকার চায়ের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধির জন্য নানাবিধ পদক্ষেপ গ্রহণ করে। এর ফলে ২০২১ সালে দেশে রেকর্ড পরিমাণ ৯৬.৫১ মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়েছে।

প্রধানমন্ত্রী বাণীতে বলেন, চা রপ্তানির অতীত ঐতিহ্যকে ফিরিয়ে আনতে বর্তমান সরকার রপ্তানি বৃদ্ধি করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, চা উৎপাদন বৃদ্ধির জন্য সরকার বৃহদায়তন বাগানের পাশাপাশি সমতলে ক্ষুদ্রায়তন চা আবাদে উৎসাহ দিয়ে যাচ্ছে। গত দুই দশকে দেশের উত্তরাঞ্চলে সমতলে চা আবাদে বিপ্লব ঘটেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ