spot_img
spot_img

এপর্যন্ত সৌদি পৌঁছেছেন ৫৮ হাজার ১২১জন হজযাত্রী

পবিত্র হজ পালন করতে গিয়ে চলতি বছর আরো একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

রোববার (২ জুন) তিনি মদিনায় মারা যান। এ নিয়ে হজ করতে গিয়ে মোট ১০ জন হজযাত্রী মারা গেছেন। এরমধ্যে মক্কায় সাতজন এবং মদিনায় তিনজন।

এদিকে পবিত্র হজ পালন করতে এখন পর্যন্ত (২৫ মে) সৌদি পৌঁছেছেন ৫৮ হাজার ১২১ জন হজযাত্রী। মোট ১৪৯টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৫৪ হাজার ৩৭৪ জন।

হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

হেল্প ডেস্কের তথ্যমতে, এ পর্যন্ত মোট ১৪৯টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৭টি, সৌদি এয়ারলাইন্সের ৪৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৫টি ফ্লাইট পরিচালনা করেছে।

এদিকে হজ পালন করেতে গিয়ে এখন পর্যন্ত ১০ জন মারা গেছেন। সর্বশেষ ২ জুন মাকসুদ আহমেদ (৬১) নামে একজন হজযাত্রী মদিনায় মারা গেছেন। এরমধ্যে মক্কায় সাতজন এবং মদিনায় তিনজন। চলতি হজ মৌসুমে সৌদি আরবে প্রথম বাংলাদেশি হিসেবে গত ১৫ মে মো. আসাদুজ্জামান নামে এক হজযাত্রী মারা যান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ