spot_img

পিতার কাঁধে সন্তানের লাশ, এর চেয়ে কষ্ট আর নেই : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কান্নাজড়িত কণ্ঠে বলেছেন, পিতার কাঁধে সন্তানের লাশ, এর চেয়ে কষ্টের আর কিছু নেই।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুর ১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামরে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের জানাজায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এখন আর ক্রন্দন নয়, আমাদের জেগে উঠতে হবে। এই ভয়াবহ কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী সরকারের জুলুম নির্যাতনের হাত থেকে এই জাতিকে মুক্ত করতে হবে। আমাদের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিদেশ থেকে দেশে ফিরিয়ে আনতে হবে। এজন্য প্রয়োজন সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হওয়া। এজন্য প্রয়োজন সমগ্র জাতির ঐক্যবদ্ধ আন্দোলন।

তিনি বলেন, আজকে নতুন নয়, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর একদলীয় শাসন পোক্ত করার জন্য ১৫ বছর ধরে ৬ শ নেতাকর্মীকে গুম করেছে। ৩৫ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে।

তিনি আরও বলেন, ৫ থেকে ৭ আগস্ট বিএনপি সারাদেশে শোক পালন করবে। দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। ৬ আগস্ট ছাত্রদলের, ৭ আগস্ট কৃষক দলের, ৮ আগস্ট যুবদল এবং ১০ আগস্ট জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে ঢাকায় সমাবেশ করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ