spot_img

২৪ ঘন্টায় করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ২৭৮

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ২জনের মৃত্যু হয়েছে।এ সময়ের মধ্যে ২৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৪১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৫ হাজার ৮২৯ জন।

২৪ ঘণ্টায় ৫ হাজার ৪০৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ৪০৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ১৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭২ শতাংশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ