spot_img

পররাষ্ট্র-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক করছেন ঢাকা সফররত সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ আব্দুল করিম আল-খুরেইজি।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক শুরু হয়।

সংশ্লিষ্টরা বলছেন, বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি সৌদিতে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার বিষয় তুলতে পারে রিয়াদ।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত রয়েছেন।

সংক্ষিপ্ত সফরে সোমবার রাতে ঢাকায় আসেন সৌদির উপপররাষ্ট্রমন্ত্রী আল-খুরেইজি। সফরকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গেও তার সাক্ষাৎ করার কথা রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ