পাকিস্তানে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৯০ জনে। ঘরবাড়ি ছাড়তে হয়েছে ৫ লাখ মানুষকে। এ বিপুল সংখ্যক মানুষ এখন বেলুচিস্তান, খাইবার পাখতুনখাওয়া, সিন্ধু এবং পাঞ্জাব জুড়ে গড়ে তোলা ত্রাণ শিবিরে অবস্থান করছেন।
রোববার (৪ সেপ্টেম্বর) জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে জিও নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
পাকিস্তান সরকারি সংস্থা এবং বেসরকারি এনজিওগুলি তাদের ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিভিন্ন দেশ পাকিস্তানের বন্যার্তদের সহায়তায় ত্রাণ পাঠাচ্ছে।
বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ বিলিয়ন মার্কিন ডলার বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে এখনো সমীক্ষা চলছে। বন্যার কারণে ১৪ লাখ ৬৮ হাজারের বেশি ঘর আংশিক বা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৭ লাখ ৩৬ হাজারের বেশি গবাদিপশু মারা গেছে।
সূত্র: এনডিটিভি











