spot_img
spot_img

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ি, আহত ১

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় মোকামতলা-জয়পুরহাট সড়কের কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর প্রতিমন্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি নিজ বাড়িতে ফিরে যান। গাড়িতে প্রতিমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণীও ছিলেন। প্রতিমন্ত্রী ঢাকা থেকে নিজ সংসদীয় নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসনে সরকারি সফরে যাচ্ছিলেন।

এদিকে দুর্ঘটনায় গোপীনাথপুর গ্রামের ফিরোজা নামে এক নারীও আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য টিএমএসএস হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান শাহিন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ