spot_img
spot_img

যারা জামায়াতকে নিষিদ্ধ করেছিল তারা জনগণের ভয়ে পালিয়ে গিয়েছে : মাওলানা আব্দুল হালিম

জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, যারা জামায়াতকে খারাপ বলতো, যারা জনগণের রাজনীতি করেনি, যারা জামায়াতকে নিষিদ্ধ করেছিল, তারা জনগণের ভয়ে পালিয়ে গিয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) সকাল ৮টায় নেত্রকোনা পাবলিক হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার রুকন সম্মেলন তিনি এসব কথা বলেন।

আব্দুল হালিম বলেন, জাতীয় ঐক্য হলে আওয়ামী লীগ ছাড়া সব দল ও এ দেশের জনগণের কল্যাণ হবে। আমাদের কালের মুয়াজ্জিনের ভূমিকা পালন করতে হবে। গত ৫ আগস্টের পর যে স্বাভাবিক পরিবেশ পেয়েছি এখন আমরা যেন ঈমানের চেতনা জাগ্রত রাখি। কালের আবর্তে হারিয়ে না যাই।

জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায় ও জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা সাদেক আহমেদ হারিছের সভাপতিত্বে অনুষ্ঠিত সেম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ময়মনসিংহ অঞ্চল পরিচালক মো. মঞ্জুরুল ইসলাম ভূইয়া, ময়মনসিংহ অঞ্চলের ওলামা বিভাগের সাবেক জেলা আমির অধ্যাপক মাওলানা এনামুল হক, নেত্রকোনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন সাইফুল, সহকারী সেক্রেটারি অধ্যাপক মাছুম মোস্তফা, জেলার কর্মপরিষদ সদস্য, জেলা শূরা সদস্য, উপজেলা আমির ও সেক্রেটারি ও মহিলা রুকনরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ