spot_img
spot_img

সিরাজগঞ্জের রায়গঞ্জে নৌকার প্রার্থীর বাড়িতে বোমা নিক্ষেপ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউপি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী মিজানুর রহমান তালুকদার রাসেলের বাড়িতে বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বুধবার (৩ নভেম্বর) রাত ১০টার দিকে বোমা নিক্ষেপের এই ঘটনা ঘটে।

প্রার্থী মিজানুর রহমান তালুকদার রাসেল জানান, বুধবার রাত ১০টার দিকে তাঁর সলঙ্গা বাজার অবস্থিত বাড়িতে পরপর তিনটি হাতবোমা নিক্ষেপ করা হয়। এ সময় দুটি বোমা বিস্ফোরিত হলেও অপরটির অবিস্ফোরিত রয়ে যায়।

এ ঘটনার জন্য বিদ্রোহী প্রার্থী আব্দুল করিম রেজা ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান হাসান ইমাম তালুকদার সহনকে দায়ী করছেন রাসেল।

তবে অভিযোগ অস্বীকার করেছেন আব্দুল করিম রেজা ও হাসান ইমাম তালুকদার সহন। তারা বলেছেন, তাঁদের দমাতেই নৌকার প্রার্থী মিথ্যা অভিযোগ করছেন। তারা বোমা নিক্ষেপের বিষয়ে কিছুই জানেন না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ