spot_img

নরসিংদীতে নির্বাচনী সহিংসতা; নারীসহ নিহত ৩

নরসিংদীতে আধিপত্য বিস্তার এবং ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক নারীসহ অন্তত ৩ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। নিহতরা হলেন আমির হোসেন, আশরাফুল হক ও খুসু বেগম।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) ভোর ৬টার দিকে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের নেকজানপুর এলাকায় এই সংঘর্ষ ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। ভোরে নেকজানপুরে দুই ইউপি মেম্বর প্রার্থী আবুল খায়ের ও রিপন মোল্লার সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

এতে ঘটনাস্থলেই এক নারীসহ তিনজন নিহত হন। আহতদের নরসিংদীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ