spot_img
spot_img

ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে তেহরানে বিশাল বিলবোর্ড

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে ইরানের রাজধানী তেহরানে নতুন করে বিশাল আকারের বিলবোর্ড ও ব্যানার স্থাপন করা হয়েছে। এর মধ্যে একটি বিলবোর্ডে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার সরাসরি হুমকি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) তেহরানের ব্যস্ত ইনকিলাব চত্বরে স্থাপিত বিশাল বিলবোর্ডে ট্রাম্পকে কারাগারের শিকের পেছনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বিলবোর্ডে লেখা রয়েছে, আমরা ট্রাম্পকে হত্যা করব।

এ ছাড়া কাছাকাছি আরেকটি বিশাল বিলবোর্ডে ট্রাম্পের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশাপাশি দেখানো হয়েছে। তাঁদের সবার চেহারায় রক্তের দাগ এবং পোশাক ছেঁড়া অবস্থায় চিত্রিত করা হয়েছে। পেছনে রয়েছে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পতাকা।

এ সময় ইনকিলাব চত্বরে কয়েক ডজন মানুষকে লাল পতাকা ও প্রতিশোধের আহ্বানসংবলিত ব্যানার হাতে জড়ো হতে দেখা যায়। তাঁদের ব্যানারে লেখা ছিল, ‘রক্ত ঝরবে’। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার প্রতিশোধের দাবিতেও স্লোগান দেন তাঁরা।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকেই তেহরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলবিরোধী বিলবোর্ড, ব্যানার ও প্রচারচিত্র স্থাপন করা হচ্ছে। এসব প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ব্যঙ্গ করার পাশাপাশি ইরানের ওপর হামলার প্রতিশোধ নেওয়ার বার্তাও তুলে ধরা হচ্ছে।

তবে নতুন বিলবোর্ডগুলো ঠিক কখন স্থাপন করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

সূত্র: এএফপি, অ্যাসোসিয়েটেড প্রেস, দ্য স্ট্রেইটস টাইমস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ