spot_img

খালেদা জিয়া না থাকলে আওয়ামী লীগও থাকবে না : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়া বেঁচে আছেন বলেই সীমান্তে শত্রুরা এখনও ভয় পায়। তিনি না থাকলে গণতন্ত্র থাকবে না। খালেদা জিয়া বেঁচে না থাকলে আওয়ামী লীগও থাকবে না।

শনিবার (৪ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার্থে বিদেশে পাঠানোর দাবিতে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিক্ষোভ সমাবেশে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের পরিচালনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, দলের বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ অংশ নেন।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া উড়ে এসে জুড়ে বসেন নাই। তিনি বাংলাদেশের ত্যাগ স্বীকার করা নেত্রী। অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিন, বিদেশে চিকিৎসা করতে দিন। অন্যথায় আন্দোলনের মধ্য দিয়ে তার চিকিৎসা নিশ্চিত করা হবে। সেটি হবে আপনাদের পতনের আন্দোলন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ