spot_img
spot_img

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে

পরবর্তী তিন দিনে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি দক্ষিণ আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বাড়তি অংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ বিহার এবং এর কাছাকাছি এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আজ রবিবার (৪ ডিসেম্বর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে । ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ