spot_img

১৮ জানুয়ারি স্কুল খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান

পাকিস্তান ১৮ জানুয়ারি থেকে দেশটির সব স্কুল খুলে দিচ্ছে। করোনাভাইরাস সংক্রমণ প্রবাহের দ্বিতীয় দফায় বন্ধ থাকার প্রায় দুই মাস পর সোমবার (০৪ জানুয়ারি) স্কুল খুলে দেওয়ার এ ঘোষণা দেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শাফকাত মাহমুদ।

রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী ১৮ জানুয়ারি থেকে ধারাবাহিকভাবে পাকিস্তানের প্রায় তিন লাখ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে।

পাকিস্তানি শিক্ষামন্ত্রী বলেন, সব শিক্ষা প্রতিষ্ঠান ধাপে ধাপে খুলে দেওয়া হবে। ১৮ জানুয়ারি অষ্টম থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম শুরু হবে। অপরদিকে ২৫ জানুয়ারি নার্সারি থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা স্কুলে ফিরবে।

১ ফেব্রুয়ারি থেকে সারাদেশের সকল বিশ্ববিদ্যালয় ও কলেজ খুলে দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, একই আদেশ ৩০ হাজারের বেশি মাদরাসার ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

মার্চের দিকে নির্ধারিত সকল পরীক্ষা আগামী মে ও জুন পর্যন্ত স্থগিত থাকবে বলে জানান শাফকাত মাহমুদ।

গত বছরের মার্চে প্রথম দফায় করোনাভাইরাস সংক্রমণ বাড়ার পর সরকার সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়। পরে করোনাভাইরাস সংক্রমণ কিছু পরিমাণে কমলে সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়।

সূত্র: ইয়েনি শাফাক

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ