spot_img
spot_img

আজ বিকেলে শুরু হবে বছরের প্রথম সংসদ অধিবেশন

একাদশ জাতীয় সংসদের ২১তম এবং চলতি বছরের (২০২৩) প্রথম অধিবেশন শুরু হচ্ছে বৃহস্পতিবার (৫ জানুয়ারি)। বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হবে।

গত ১৯ ডিসেম্বর রাষ্ট্রপতি মুহাম্মাদ আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় সংসদের এই অধিবেশন আহ্বান করেন । ওই দিন সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

রেওয়াজ অনুযায়ী শুরুর দিন অধিবেশনের শুরুতে সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মুহাম্মাদ আবদুল হামিদ। একাদশ জাতীয় সংসদে এটিই হতে পারে রাষ্ট্রপতির শেষ ভাষণ।

সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী চলতি বছরই নির্বাচনের ক্ষণ গণনা শুরু হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ