spot_img
spot_imgspot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৫

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (০৪ জানুয়ারি) সকাল ৬টা থেকে আজ বৃহস্পরিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ১০ হাজার ৫৭৮ পিস ইয়াবা, ২৯১ গ্রাম হেরোইন, ৩৯ কেজি ৫০ গ্রাম গাঁজা, ৫১ বোতল ফেনসিডিল ও ৩৭ কেজি ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মাদ ফারুক হোসেন জানান, গ্রেগতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা দায়ের করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ