spot_img

২২ সালে ভালো কাজের স্বীকৃতি হিসেবে আইজিপি ব্যাজ পেলেন ডিএমপির ৮৭ পুলিশ

পুলিশ সপ্তাহ ২০২৩ উপলক্ষে ২০২২ সালের প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ ফোর্স এক্সামপ্লারি গুড সার্ভিস ব্যাজ (আইজিপি ব্যাজ) পড়ানো হয়েছে ৪৫৮ জন পুলিশ সদস্যকে। এরমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৮৭ পুলিশ সদস্য পেয়েছেন গুড সার্ভিস ব্যাজ।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে আইজিপি ব্যাজ ২০২৩ পরিয়ে দেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে জানা গেছে, আইজিপি ব্যাজের এ ক্যাটাগরিতে পেয়েছেন ৩৫ জন, বি ক্যাটাগরিতে পেয়েছেন ১৩ জন, সি ক্যাটাগরিতে পেয়েছেন ২৪ জন, ডি ক্যাটাগরিতে পেয়েছেন ৩ জন, ই ক্যাটাগরিতে পেয়েছেন ৪ জন ও এফ ক্যাটাগরিতে ৮ জন পুলিশ সদস্য।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ