spot_img
spot_img

শনিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

শনিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব এম এম ইমরুল কায়েস গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী সরকারের বর্তমান মেয়াদের চতুর্থ বছর পূর্তি উপলক্ষ্যে শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ভাষণ দেবেন।

এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনে সম্প্রচার করা হবে।

সূত্র: বাসস
spot_img
spot_img
spot_img

সর্বশেষ