spot_img

পুলিশের প্রতি জনগণের প্রত্যাশা বেড়েছে : আইজিপি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বাংলাদেশ পুলিশের পেশাগত উৎকর্ষতা দিনদিন বাড়ছে। পুলিশের প্রতি জনগণের প্রত্যাশাও বেড়েছে। সমাজের সব শ্রেণির মানুষের প্রত্যাশা অনুযায়ী কাঙ্খিত সেবা পৌঁছে দিতে পুলিশ সদস্যদের সচেষ্ট থাকতে হবে। থানা হবে জনগণের সেবাপ্রাপ্তির ভরসাস্থল।

আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) পুলিশ সপ্তাহ-২০২৩-এর তৃতীয় দিনে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে প্রধান অতিথি হিসেবে পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২২ (আইজি’জ ব্যাজ) প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বাংলাদেশ পুলিশ কাজ করছে। মাদক ও দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের বর্তমান অবস্থান আরও দৃঢ় করতে হবে। সন্ত্রাস দমনে বাংলাদেশ পুলিশ বিশ্বে রোল মডেল হিসেবে নিজেদের মর্যাদা স্থাপন করতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণে উজ্জীবিত হয়ে প্রত্যেক পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ