spot_img
spot_img

আগামীকাল টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

দুই দিনের ব্যক্তিগত সফরে আগামীকাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৬ জানুয়ারি) সকালে ঢাকা থেকে সড়কপথে প্রধানমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন।

টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র তোজাম্মেল হক টুটুল বলেন, টুঙ্গিপাড়া পৌঁছে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রূহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন।

এসময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ও পারিবারের সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রীর খুলনায় যাওয়ার কথা রয়েছে। সেখান থেকে ফিরে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা টুঙ্গিপাড়ায় রাতযাপন করবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ