গত ২৪ ঘণ্টায় বিশ্বে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১১ হাজার ২৮৪ জন মারা গেছেন। এসময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯ লাখ ১২ হাজার ৪৩২ জন।
শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
ওয়েবসাইটটির তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ কোটি ১২ লাখ ৮৩ হাজার ৭৫১ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লাখ ৪৩ হাজার ১০৯ জনে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে আমেরিকায়। আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত।











