spot_img
spot_img

গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যুশূন্য চট্টগ্রাম; শনাক্ত ৫৭৪

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে নতুনকরে শনাক্ত হয়েছে ৫৭৪ জন। শনাক্তের হার ২০ দশমিক ১৩ শতাংশ।

শনিবার (৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী এসব তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রামের ৯টি ল্যাবে ২ হাজার ৮৫১টি নমুনা পরীক্ষা করে ৫৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৩৩ জনই নগরীর বাসিন্দা। বাকি ১৪১ জনের মধ্যে লোহাগাড়ার ৯, সাতকানিয়ার ১১, বাঁশখালীর ৭, আনোয়ারার ৭, চন্দনাইশের ৯, পটিয়ার ৬, বোয়ালখালীর ১১, রাঙ্গুনিয়ার ১০, রাউজানের ১১, হাটহাজারীর ১৬, ফটিকছড়ির ২০, মিরসরাইয়ের ১৩, সীতাকুণ্ডের ৯ ও সন্দ্বীপ উপজেলার ২ জন রয়েছেন।

ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী আরও বলেন, চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২২ হাজার ৬৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৮৯ হাজার ৩৭৮ জন। অন্যরা বিভিন্ন উপজেলার। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৫৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৫ জনের।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ