spot_img
spot_img

চট্টগ্রামের চন্দনাইশ পূর্ব সাতবাড়িয়া কোরআন প্রচার সংস্থার পূর্ন মিলন ও কমিটি গঠন সম্পন্ন

ইনসাফ | মাহবুবুল মান্নান


দক্ষিণ চট্টগ্রামের ধর্মীয় ও সামাজিক সংগঠন চন্দনাইশ পূর্ব সাতবাড়িয়া কোরআন প্রচার সংস্থার পূর্ন মিলন ও কমিটি গঠন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৪ফেব্রুয়ারি) চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার পূর্ব সাতবাড়িয়া মোজাহের পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে সংগঠনের দায়িত্বশীলদের উপস্থিতিতে এই আয়োজন সম্পন্ন হয়।

আরিফ মাঈন উদ্দিনকে সভাপতি ও মাওলানা মোসলেহ উদ্দিন সাঈদী সেক্রেটারী করে ২৮ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন সহ-সভাপতি রাসেলুল হক,আব্দুল্লাহ আল মামুন,সাজ্জাদুল ইসলাম, মাওলানা আব্দুল হালিম,আকতার হোসেন,মুহাম্মদ ইসমাইল,মিজানুর রহমান,নুর মোহাম্মদ,নুরুল কায়সার, হাফেজ হামিদুর রহমান,সহ-সেক্রেটারী সাইফুল ইসলাম, ওমর ফারুক (রনি)অর্থসম্পাদক রুবেল উদ্দিন (মিশু), সাংগঠনিক সম্পাদক ইসহাক উদ্দিন(রুবেল) সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক রিজয়ান হোসেন,সিনিয়র সহ-সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ নুরুদ্দিন,সহ-সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ রিপন ও মোহাম্মদ নুরুদ্দিন,ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ কামাল উদ্দিন,প্রচার সম্পাদক নুরুজ্জামান, সহ-প্রচার সম্পাদক শাহে নেওয়াজ,রিয়াদুল ইসলাম হৃদয়, সাইফুল ইসলাম ও নয়ন উদ্দিন, প্রবাসী কল্যাণ সম্পাদক জহির উদ্দিষ্ট প্রমুখ।

অনুষ্ঠানে সংগঠনের বিভিন্নস্থরের দায়িত্বশীলগন বক্তব্য রাখেন।পরে দেশ ও জাতির বিশেষ কল্যাণে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ