spot_img

বাংলাদেশে কেউ গুম হয় না; কেউ কেউ আত্মগোপন করে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নিরাপত্তা বাহিনী গুমের সঙ্গে সংশ্লিষ্ট নেই। বাংলাদেশে কেউ গুম হয় না, কেউ কেউ নানা কারণে আত্মগোপন করে। পরে আবার ফিরে আসে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর মানিকমিয়া এভিনিউতে রাজধানী উচ্চবিদ্যালয়ে হিন্দু ধর্মাবলম্বীদের ‘সরস্বতী পূজা’র নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাহাড়ে কিছু সমস্যা আছে। সেনাবাহিনী কাজ করছে। এখানে অনেক ধরনের ষড়যন্ত্র কাজ করে। শান্তিচুক্তি অনুযায়ী সেনাবাহিনীর পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে।

এছাড়া র‌্যাবের বিরুদ্ধে আমেরিকার নিষেধাজ্ঞার বিষয়ে তিনি বলেন, কিছু ভুল তথ্যের জন্য এমনটি হয়েছে। লবিস্ট নিয়োগের নামে কারা কীভাবে বিদেশে টাকা পাঠিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। শিগগির তাদের সামনে আনা হবে। যারা টাকা পাঠিয়েছে তাদের খতিয়ে দেখা হচ্ছে। তাদেরও আইনের আওতায় আনা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ