বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের এক ইসরাইলী সেনাদলকে হতাহত করলো ফিলিস্তিনি স্বাধীনতাকামী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সশস্ত্র সংগঠন কাসসাম।
সোমবার (৫ ফেব্রুয়ারি ) খান ইউনুসের এক অভিযানে ইসরাইলী সেনাদলটিকে হতাহত করা হয় মর্মে বিবৃতি দেয় স্বাধীনতাকামী সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, কিছুক্ষণ পূর্বের এক অভিযানে খান ইউনুসের পশ্চিমের এক বাড়িতে অবস্থান নেওয়া এক ইসরাইলী সেনাদলকে টিবিজি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত করতে সক্ষম হয় কাসসামের মুজাহিদীন। সেনাদলটির সদস্যদের মৃত এবং অর্ধমৃত অবস্থায় রেখে আসা হয়।
উল্লেখ্য, আন্তর্জাতিক আদালতের অন্তর্বর্তীকালীন আদেশ সত্ত্বেও আমেরিকা, ব্রিটেন ও ইউরোপীয় বিভিন্ন দেশের প্রত্যক্ষ সহায়তায় গাজ্জায় গণহত্যা চালিয়ে যাচ্ছে বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
সর্বশেষ তথ্যমতে, ২৭ হাজার ৩৬৫ জনকে শহীদ করেছে অবৈধ রাষ্ট্রটির ইহুদিবাদী সেনারা। হামলার শিকার হয়ে উপযুক্ত চিকিৎসার অভাবে যন্ত্রণায় কাতরাচ্ছেন ৬৬ হাজার ৬৩০ জন। আহত ও নিহতদের অধিকাংশই নারী ও শিশু। যার পরিমাণ ৭০ শতাংশ।
এছাড়া ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ৭অক্টোবর গাজ্জায় লড়াই শুরু হওয়ার পর থেকে হামাসমুক্ত পশ্চিম তীর ও পূর্ব জেরুসালেমে এখন পর্যন্ত ৩০৬ এর অধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনারা। তাদের বর্বরোচিত হামলায় এখন পর্যন্ত আহত হয়েছেন ৩ হাজার ৩০০ এর অধিক ফিলিস্তিনি।











