spot_img
spot_img

আজ কুমিল্লায় মাওলানা আবুল হাশেম রহ. এর স্মরণে ইসালে সওয়াব মাহফিল

কুমিল্লা জেলার প্রসিদ্ধ মুফাসসিরে কুরআন মাওলানা আবুল হাশেম (রহ.) এর স্মরণে হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসা, বেতুয়ার উদ্যোগে বার্ষিক ইসালে সওয়াব ও দুআ মাহফিলের আয়োজন করা হয়েছে।

আজ শুক্রবার (৫ মার্চ) কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলাধীন বেতুয়া গ্রামে এ মাহফিল অনুষ্ঠিত হবে।

জৈনপুরীর পীর মাওলানা আয়াজ আহমেদ জুবাইরীর সভাপতিত্বে ও মাওলানা ছফিউল্লাহ হাশেমীর পরিচালনায় মাহফিলে সহ-সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকার ইবনে সিনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. নূরুল্লাহ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা-০৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মুহাম্মাদ ফখরুল। বিশেষ অতিথি হিসেবে বয়ান করবেন নাগাইশ দরবারের পীর মাওলানা মোশতাক ফয়েজী, ধামতী দরবারের পীর মাওলানা শাহ মুহাম্মদ বাহাউদ্দিন আহমদ, হাজীগঞ্জ দারুল উলুম আহমাদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ড. হিফজুর রহমান, হাজীগঞ্জ দারুল উলুম আহমাদিয়া কামিল মাদরাসার হেড মুহাদ্দিস মাওলানা আবু নছর আশরাফী, চান্দিনা আল-আমিন ইসলামিয়া কামিল মাদরাসার হেড মুহাদ্দিস মাওলানা মাহবুবুর রহমান আশরাফী প্রমূখ।

মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষে হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসার পরিচালক মাওলানা রুহুল আমিন হাশেমী মাহফিলে সর্বস্তরের জনগণকে শরীক হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ