spot_img

মহান মুক্তিযুদ্ধের সনদ নিয়েও দুর্নীতি হচ্ছে: শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, মহান মুক্তিযুদ্ধের সনদ নিয়েও নানা দুর্নীতি হচ্ছে। মুক্তিযুদ্ধে অংশ না নিয়ে ভুয়া সনদধারী ব্যক্তিরা মুক্তিযোদ্ধা সেজে সমাজের বিভিন্ন পর্যায়ে স্থান দখল করে আছে। তাই বাংলাদেশের পরবর্তী সুন্দর একটি প্রজন্ম গড়ে তুলতে হলে এসব দুর্নীতি রোধ করা প্রয়োজন।

শুক্রবার (৫মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকায় ওসমানি পৌর স্টেডিয়ামে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহযোগিতায় আয়োজিত বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস এর মধুমতি জোনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশকে আমরা পরিবর্তন করতে না পারলেও নারায়ণগঞ্জকে পরিবর্তন করা আমাদের সবার দায়িত্ব। এজন্য সমাজের ভালো মানুষদের এগিয়ে আসতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ