spot_img

রাস্তায় নামলেই সরকার আমাদের ওপর আক্রমণ করে: ড. রেজা কিবরিয়া

গণঅধিকার পরিষদের আহ্বায়ক ও গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া বলেছেন, রাস্তায় নামলেই সরকার আমাদের ওপর আক্রমণ করে। তারা আমাদের ভয় পায়, ভয় পাওয়াই উচিৎ। কারণ, তারা জানে গণঅধিকার পরিষদ আগামীতে এদেশের নেতৃত্ব দেবে। এজন্যই তাদের রাগ রাস্তায় মিটিয়ে নিচ্ছে। রাস্তায় নামলেই হামলা চালাচ্ছে। তবে যে কোনো বাধা কাটিয়ে আমরা জনগণের পক্ষে কাজ করবো।

শনিবার (৫ মার্চ) রাজধানীর পুরানা পল্টন কালভার্ট রোডস্থ জামান টাওয়ারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলা-গ্রেফতার ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড. রেজা কিবরিয়া বলেন, বিশ্বে এমন কোনো দেশ নেই যেখানে শান্তিপূর্ণ মিছিলে আক্রমণ হয়। অন্যান্য দেশে এমন আক্রোশ হয় না। নিত্যপণ্যের দাম নিয়ে মুদ্রাস্ফীতি নিয়ে সরকার মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চায়। সরকার বলছে মুদ্রাস্ফীতি ৫ শতাংশ, কিন্তু বাস্তবে এটা ১২-১৪ শতাংশ। যেটা ধামাচাপা দিতেই ভিন্নমতের ওপর হামলা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ