spot_img

দেশে বেকারের সংখ্যা বেড়েই চলছে: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, মানুষের অধিকার রক্ষার আন্দোলনে জাতীয় পার্টি কখনোই পিছপা হবে না। মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমাদের রাজনীতি।

শনিবার (৫ মার্চ) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, দেশে বেকারের সংখ্যা বেড়েই চলছে, তাদের জন্য কাজের সংস্থান নেই। এমন বাস্তবতা থেকে মুক্তি চায় দেশের মানুষ।

জিএম কাদের আরও বলেন, দেশের মানুষ ভালো নেই। ঠুনকো কারণ দেখিয়ে সরকার জ্বালানি তেল, গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। এতে পরিবহণ ব্যয় বেড়ে গেছে। পরিবহণ ও উৎপাদন ব্যয় বাড়ার অজুহাতে প্রতিদিন নিত্যপণ্যের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। প্রতিদিন মানুষের ব্যয় বাড়ছে কিন্তু আয় বাড়ছে না। অর্থের অভাবে সাধারণ মানুষের সংসার চালাতে নাভিশ্বাস উঠেছে। বেশিরভাগ মানুষই প্রয়োজনীয় অর্থের অভাবে চিকিৎসা করতে পারছে না।

তিনি বলেন, ১৯৯১ সাল থেকে আওয়ামী লীগ এবং বিএনপি দেশের অর্থনীতি ও বাজার ব্যবস্থা ভেঙে দিয়েছে। দেশের মানুষ এখন আর আওয়ামী লীগ ও বিএনপিকে বিশ্বাস করে না। তারা বিকল্প শক্তি হিসেবে জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। তাই দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতেই জাতীয় পার্টিকে সংগঠিত হতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ