আমেরিকা-ইসরাইল জোটের সঙ্গে যুদ্ধ কতদিন চলবে তা নিয়ে কোনো দুশ্চিন্তা করছে না ইরান, বরং এ যুদ্ধে প্রতিরক্ষা বাহিনীর মূল মনোযোগ নিজেদের লক্ষ্য অর্জন করা এবং আমেরিকাকে একটি কঠিন জবাব দেওয়া বলে জানিয়েছেন ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা জেনারেল কিওমার্স হায়দারি।
বুধবার (৪ মার্চ) ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সেনাবাহিনীর অন্তর্গত খতম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের ডেপুটি কমান্ডার জেনারেল কিওমার্স হায়দারি এসব কথা বলেন।
তিনি বলেন, “যুদ্ধ কতদিন চলবে তা নিয়ে আমরা ভাবছি না। কারণ টানা আট বছর ধরে যুদ্ধ করার অভিজ্ঞতা আমাদের আছে।”
জেনারেল হায়দারি বলেন, “এখন যে যুদ্ধ চলছে তা আমরা শেষ করব এবং যতদিন পর্যন্ত আমরা আমাদের লক্ষ্য অর্জন না করতে পারছি এবং আমেরিকাকে একটা শক্ত জবাব দিতে না পারছি ততদিন যুদ্ধ চলবে।”
সূত্র : তাসনিম নিউজ এজেন্সি











