আন্তর্জাতিক চাপের মুখে অবশেষে গাজ্জায় ত্রাণ প্রবেশের জন্য দু’টি পথ খোলার অনুমোদন দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
উত্তর গাজ্জার ইরেজ গেট যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো অস্থায়ীভাবে খোলা হবে এবং আশদোদ বন্দরও মানবিক সহায়তা প্রবেশের জন্য খুলে দেওয়া হবে। জর্ডান থেকে আসা আরও ত্রাণ কেরেম শালোম ক্রসিং দিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
প্রায় ছয় মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় আগ্রাসন চালাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এতে ওই উপত্যকায় শহীদ হয়েছে ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনি। এর মধ্যে নারী ও শিশুর সংখ্যাই ২৪ হাজারের বেশি।
গাজ্জায় সাত ত্রাণকর্মী নিহত হওয়ার পর প্রথমবারের মতো ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের ফোনালাপ শেষে ত্রাণ প্রবেশের নতুন পথ খোলার অনুমোদন এলো।
ফোনকলের রিডআউট অনুযায়ী, বাইডেন সতর্ক করে বলেছেন, ইসরাইল যদি মার্কিন সমর্থন বজায় রাখতে চায়, তবে বেসামরিক ক্ষতি এবং মানবিক দুর্ভোগ প্রতিরোধে পদক্ষেপ নিতে হবে।
সূত্র : এএফপি











