spot_img
spot_img

ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ চায় মানবাধিকার কাউন্সিল

গাজ্জায় গণহত্যার বিষয়ে সতর্ক করে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ইহুদিবাাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের কাছে সব ধরনের অস্ত্র বিক্রি বন্ধের দাবি জানিয়েছে। কারণ ইসরাইলের হামলায় এরই মধ্যে গাজ্জায় ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

এ বিষয়ে একটি প্রস্তাব পাস করেছে সংস্থাটি। ৪৭ সদস্যের সংস্থাটিতে প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ২৮টি। বিপক্ষে ৬টি ও ভোট দেওয়া থেকে বিরত থাকে ১৩ দেশ।

শুক্রবার (৫ এপ্রিল) ওআইসির পক্ষে মানবাধিকার কাউন্সিলে প্রস্তাবটি পেশ করে পাকিস্তান। এতে দ্রুত যুদ্ধবিরতির ও জরুরি ত্রাণ প্রবেশের কথাও বলা হয়েছে।

জেনেভায় ইসরাইলের রাষ্ট্রদূত মেরাভ ইলন শাহার এই প্রস্তাবকে মানবাধিকার কাউন্সিল ও জাতিসংঘের জন্য একটি ক্ষত বলে নিন্দা করেছেন।

প্রস্তাবে আন্তর্জাতিক মানবাধিকার আইনের আরও লঙ্ঘন ও সব ধরনের মানবাধিকার লঙ্ঘন রোধ করতে ইসরাইলের কাছে অস্ত্র, গোলাবারুদসহ অন্যান্য সামরিক সরঞ্জাম বিক্রি, হস্তান্তর বন্ধে দেশগুলোর কাছে আহ্বান জানানো হয়েছে।

আন্তর্জাতিক বিচার আদালত গাজ্জায় গণহত্যার যে ঝুঁকির কথা জানিয়েছিল সে বিষয়েও প্রস্তাবে জোর দেওয়া হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ