spot_img
spot_img

আমার জয় হিন্দুত্ববাদের জয়: শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ১৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয় লাভ করেছেন উগ্র হিন্দুত্বাবাদী শুভেন্দু অধিকারী। তিনি তার এই বিজয়কে হিন্দুত্বাবাদের বিজয় হিসেবে ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, মুসলিমরা তাকে প্রকাশ্যেই ভোট দিয়েছেন। ৭৭ নম্বর ওয়ার্ডে যেসব মুসলিম ভোট দিতে এসেছিলেন, তারা সবাই মমতাকেই ভোট দিয়েছেন; আর হিন্দু, শিখ, জৈন এবং বৌদ্ধরা আমাকে আশীর্বাদ করেছেন বলে জয়ী হয়েছি আমি। এই জয় মূলত হিন্দুত্ববাদেরই জয়।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে তিনি এসব কথা বলেন

বিজয় নিশ্চিত হওয়ার পর শুভেন্দু অধিকারী বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করা অত্যন্ত জরুরি ছিল। এটি তার রাজনৈতিক জীবনের অবসর। মুসলিমরা তাকে খোলাখুলি ভোট দিয়েছে।’

তিনি বলেন, ‘বাঙালি হিন্দুরা ছাড়াও গুজরাটি, মারওয়াড়ি, শিখ ও পূর্বাঞ্চলীয় ভোটাররা আমাকে ভোট দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কয়েকবার ফোন করে ভবানীপুর নিয়ে উদ্বেগের কথা জানিয়েছিলেন, আমি তাকে জয়ের ব্যাপারে আশ্বস্ত করেছি।’

শুভেন্দু এই জয়কে ‘অরাজক শাসকের’ বিরুদ্ধে জনগণের রায় হিসেবে আখ্যা দেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ