spot_img

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে কাতার

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে কাতার। পারস্য উপসাগরীয় দেশ কুয়েত ইসরাইলের সঙ্গে সম্পর্ক করবে না বলে ঘোষণা দেওয়ার কয়েক দিন পর কাতার এই কথা বলল।

কাতারের পররাষ্ট্রমন্ত্রীর শেখ আব্দুর রহমান বিন আলে সানি এক সাক্ষাৎকারে বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি দখলদারিত্ব অবসান না ঘটানো এবং কয়েক দশকের সংঘাতের নিরসন না করা পর্যন্ত ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না কাতার।

শুক্রবার (৫ জুন) মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনবিসি নেটওয়ার্ককে দেওয়া সাক্ষাৎকারে কাতারি পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি সুস্পষ্ট করে বলেন, ইহুদিবাদী ইসরাইলকে স্বীকৃতি না দেওয়ার প্রধান কারণ হলো ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারিত্ব।

তিনি আরো বলেন, যেসব কারণে কাতার এতদিন ইসরাইলকে স্বীকৃতি দেয় নি সেই সব কারণ এখনও রয়েছে এবং শান্তি প্রতিষ্ঠায় ইসরাইল কোনো পদক্ষেপ নেয় নি। তিনি বলেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলেই দীর্ঘদিনের এই সমস্যার সমাধান হয়ে যাবে না।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ