সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিষ্ফোরণে কম্পনের আওয়াজ এতটাই তীব্র ছিলো যে, আশেপাশের এলাকার অধিকাংশ বিল্ডিয়ের কাঁচের গ্লাস ভেঙে যায়।
ডিপোতে থাকা রাসায়নিক পদার্থবাহী কনটেইনার থেকে এই ঘটনা ঘটেছে বলে জানা যায়।
আগুন একটা কনটেইনার থেকে আরেকটাতে ছড়িয়ে পড়ছে। আর এতে মালবোঝাই এইসব কন্টেইনারে একের পর এক বিষ্ফোরণ ঘটছে। বিষ্ফোরণে কেঁপে উঠছে আশেপাশের এলাকা।
কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল গণমাধ্যমকে বলেন, ওই কন্টেইনার ডিপোতে রাসায়নিক পদার্থ ছিলো। প্রাথমিকভাবে মনে হচ্ছে সেখান থেকেই এই বিষ্ফোরণ ঘটেছে।
তিনি আরও বলেন, আগুন নেভাতে গিয়ে আমাদের চার কর্মী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।










